Skip to main content

দৈনিক তালাশ টিম ২৪

, ,

সাঁতার শিখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু

দ্য সিলেট প্রতিবেদন |

ছবি: প্রতীকী

মৌলভীবাজারের জুড়ীতে মেয়েকে সাঁতার শিখাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- হনমিদপুর গ্রামের মৃত খুর্শীদ আলীর ছেলে বাবুল আহমদ (৫৮) ও তাঁর মেয়ে হালিমা আক্তার (১৮)। হালিমা ঢাকা ভিখারুননেছা নুন স্কুল এন্ড কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাবুল আহমদ তার মেয়ে হালিমাকে সাঁতার শিখাতে পুকুরে নামেন। এক পর্যায়ে তারা পানির গভীরে গিয়ে আর উঠেননি। খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে পানি থেকে বাবা-মেয়েকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পানিতে ডুবে বাবা ও মেয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ