Skip to main content

দৈনিক তালাশ টিম ২৪

, ,

কানাইঘাটে জামায়াত নেতা খু’ন

দ্য সিলেট ডেস্ক ||

সিলেটের কানাইঘাটে জামায়াতের শ্রমিক সংগঠনের এক নেতা খুন হয়েছেন। নিহত শিহাব উদ্দিন (৩৮) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। তিনি রাজাগঞ্জ ইউনিয়নের খালোপার গ্রামের বাসিন্দা।

কানাইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. ফয়সল আহমদ দাবি করেন, ‘নিহতের ওপর হামলাকারীরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী।’তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জাগতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শিহাব উদ্দিনের ওপর ৩-৪ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।

কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ