Skip to main content

দৈনিক তালাশ টিম ২৪

, ,

সিলেটে আজ এইচএসসিতে বসছে ৬৯,৬৮৩ জন পরীক্ষার্থী

দ্য সিলেট প্রতিবেদন|

সংগৃহীত ছবি

সিলেটসহ সারাদেশে আজ (বৃহস্পতিবার) থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সিলেট শিক্ষাবোর্ড জানায়, এবছর ৬৯ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। তবে এবছর সিলেট বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৪৮২ জন কমেছে। গত বছর এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৮৩ হাজার ১৬৫ জন।

এদিকে সিলেটে পরীক্ষার্থীর সংখ্যা কমলেও বেড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। এবার ৩২২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

সিলেট শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, অনেক কলেজে এইচএসসি শ্রেণিতে ভর্তি না হওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তাঁর ভাষ্য, সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে বিদেশে পড়াশোনার প্রবণতাও বেড়েছে। এছাড়া গত বছরের ভালো ফলাফলের ফলে অনেকে আগেই কলেজ শেষ করে অন্য পথে পা বাড়িয়েছে। তবে এতে পাশের হার বা শিক্ষার মানে নেতিবাচক প্রভাব পড়বে না।

এদিকে পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে অংশ নেবেন ১২ লাখ ৫১ হাজার ১১১ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। গত বছর অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন। সে অনুযায়ী এ বছর পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ