Skip to main content

দৈনিক তালাশ টিম ২৪

, ,

শাহবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

দ্য সিলেট ডেস্ক |

প্রতীকী ছবি।

রাজধানীর শাহবাগ এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। মিছিল চলাকালে বঙ্গবন্ধু হলের পকেট গেটের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সোমবার (১৬ জুন) ভোরে শাহবাগ-কাঁটাবন মধ্যবর্তী মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মিছিলটি ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কাঁটাবন মোড় গিয়ে শেষ হয়। মিছিলে পনেরো-বিশজনের একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, পরে তারা বিভিন্ন গলিতে সরে যায়।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, মিছিলটির স্থায়ীত্ব ছিল মাত্র ৩০ সেকেন্ড। পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ইতোমধ্যে আমরা একজনকে গ্রেফতারও করেছি। ভিডিও ফুটেজ দেখে বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ