Skip to main content

দৈনিক তালাশ টিম ২৪

, ,

শাকিব লক্ষ্মী একটা ছেলে : জয়া

ছবি: সংগৃহীত।

দীর্ঘ ১২ বছর পর আবারও শাকিব খানের সঙ্গে অভিনয় করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব খান ও নির্মাতা রায়হান রাফীর ছবি ‘তাণ্ডব’।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে ‘তাণ্ডব’ টিমের সকল কলাকুশলী ও তারকারার।

এদিন সংবাদ সম্মেলনে হাজির হয়ে শাকিব বন্দনায় মেতে ওঠেন জয়া। অভিনেত্রী বলেন, ‘ও (শাকিব খান) খুব লক্ষ্মী একটা ছেলে। দেখুন, সে কাজের জন্যও লক্ষ্মী আবার ইন্ডাস্ট্রির জন্যও লক্ষ্মী। শাকিব খুব পরিশ্রমী। এমন একজন আর্টিস্টের সঙ্গে কাজ করাও আনন্দের।’

শুধু শাকিব নয়, তাণ্ডবের পুরো টিম নিয়েই বেশ প্রশংসা শোনা যায় জয়ার কণ্ঠে। অভিনেত্রী জানান, বড় পর্দায় প্রথমবারের মতো সাবিলা নূরকে দেখার জন্যও মুখিয়ে আছেন তিনি।

উল্লেখ্য, রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিব, সাবিলা, জয়া ছাড়াও অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ