Skip to main content

, ,

নারীকে লাথি মারা সেই জামায়াত নেতা গ্রে ফ তা র

দ্য সিলেট ডেস্ক :

চট্টগ্রামে বামদলীয় গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক নেত্রীকে লাথি মারা বহিষ্কৃত জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার নেচার উদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আকাশ চৌধুরীকে গ্রফতার করা হয়েছে।

গত ৩০ মে এক বিবৃতিতে আকাশ চৌধুরীকে নিজেদের কর্মী উল্লেখ করে দল থেকে বহিষ্কার করে চট্টগ্রাম মহানগর জামায়াত।

গত ২৮ মে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে জামালখান প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি করে গণতান্ত্রিক ছাত্র জোট। এসময় সেখানে মিছিল নিয়ে আসে শাহবাগবিরোধী ঐক্য। এ সময় একে অন্যের বিরুদ্ধে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। শাহবাগবিরোধী ঐক্যের লোকজন ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলা চালান। গণতান্ত্রিক ছাত্রজোটের নারীনেত্রীসহ কয়েকজন আহত হন। এসময় এক নারীনেত্রীকে লাথি মারেন আকাশ।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ