Skip to main content

, ,

মসজিদে পড়েছিল শিশুর নিথর দেহ, মুয়াজ্জিনসহ আটক ২

মো. সাবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া |

নিহত শিশু ময়না।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে রক্তামাখা অবস্থায় মাইমুনা আক্তার ময়না (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত মাইমুনা আক্তার ময়না এলাকার প্রবাসীর আব্দুর রাজ্জাকের মেয়ে।

পুলাশ জানায়, শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যাচ্ছিলো না। সকালে মসজিদের মক্তবে শিক্ষার্থীরা আরবি পড়তে আসে। এসময় তারাআদোতলায় শিশু ময়নার মরদেহ পড়ে থাকতে দেখে।

সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। পাশাপাশি আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (৫ জুলাই) আনুমানিক বিকেল থেকে ময়না নিঁখোজ ছিল। এলাকাজুড়ে মাইকিং করেও মেয়েটির সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় দ্রুত দোষীদের গ্রেফতার ও দূষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ