Skip to main content

দৈনিক তালাশ টিম ২৪

, ,

হবিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃ’ত্যু

দ্য সিলেট প্রতিবেদন :

Getty Images

হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে উপজেলার পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক মিয়া (৪০) ওই গ্রামের নোয়াব আলীর ছেলে।

জানা গেছে, দুই দিন আগে ঝড়ের কারণে একটি বিদ্যুতের তার ছিঁড়ে বাথরুমের ভেতর পড়ে ছিল। ফারুক মিয়া ঘটনার সময় প্রকৃতির কাজ শেষে পানি খরচ করতে অসাবধানতাবশত পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ