Skip to main content

দৈনিক তালাশ টিম ২৪

, ,

নবীগঞ্জে ডাম্পট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী নি’হত

দ্য সিলেট প্রতিবেদন ||

ফাইল ছবি।

নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় ডাম্পট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন।

বুধবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে মজলিশপুর এলাকার বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আউশকান্দি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ছমির মিয়ার পুত্র ইজাজুল ইসলাম (২৬) এবং পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার পুত্র ময়নুল করিম ইমন (২৪)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় মোটরসাইকেলে করে ইজাজুল ইসলাম ও ময়নুল করিম ইমন সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের মজলিশপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইজাজুল ও ইমন নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুই যুবককের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ