Skip to main content

দৈনিক তালাশ টিম ২৪

, ,

আ.লীগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’

দ্য সিলেটডেস্ক :

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’র মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৯ মে) চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মধ্যেই নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

ফেসবুক পোস্টে নাহিদ বলেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’ ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থি সকল শক্তি ঐক্যবদ্ধ হই।

এরআগে গতকাল রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পরে শুক্রবার বাদ জুমা সেখানে সমাবেশ করেন তারা। সেই সমাবেশ থেকে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আজ বিকেল থেকেই রাজধানীর শাহবাগ মোড় অবস্থান নিয়ে ওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ