Skip to main content

, ,

বড়লেখা সীমান্তে ১১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

দ্য সিলেট প্রতিবেদন |

সংগৃহীত ছবি।

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১১ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ রোববার ভোরে তাদের সীমান্তের এপারে ঠেলে পাঠানো হয়।

পরে তাদের আটক করে বিজিবি। আটকরা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করেছে।

এ পর্যন্ত মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের সংখ্যা দাঁড়ালো ৩৩৭ জনে।

আটকরা হলেন দিনাজপুর জেলার মো. আল আমীন (৩০, মো. মকবুল (৬০), আরিফুল ইসলাম (২০) মো. সেলিম রেজা (২০), মো. খলিলুর রহমান (২০), মো. নাজমুল (৩৩), জাহাঙ্গীর আলম (৩০), রংপুর জেলার মো. হাদিকুল আলম (১৮), মো. জহিরুল ইসলাম (২৫) ঠাকুরগাঁও জেলার মো. রহমান আলী (৪০), মো. মনিরুল ইসলাম (২৮)।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটকদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ