Skip to main content

, ,

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সং’ঘর্ষ, আ’হত ৪০

দ্য সিলেটডেস্ক :

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দুই এলাকার মানুষের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার দুপুরে শহরের দুই নম্বর পুল এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের শায়েস্তানগর এলাকায় ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে স্থানীয় একজনের সঙ্গে শহরতলীর বড় বহুলা গ্রামের এক ব্যক্তির ঝগড়া হয়। বিষয়টি দুই জানাজানি হলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। মুহুর্তেই শায়েস্তানগর থেকে দুই নম্বর পুল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

হবিজগঞ্জ সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত। এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ