Skip to main content

, ,

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারি দল সুষ্ঠ নির্বাচন চায় না: ইকবাল হাসান টুকু

দ্য সিলেট প্রতিবেদন:

সংগৃহীত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা হাসিনা মুক্ত হয়েছি কিন্তু ষড়যন্ত্র মুক্ত হই নাই। বিএনপির বিরুদ্ধ সবাই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা দেখতে পারছি, একটি দল যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা একেক দিন একেক কথা বলছে। কখনো বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, কখনো বলছে ভোটের পরিস্থিতি হয়নি, কখনো বলছে নির্বাচন হলে অসুবিধা নাই, কখন কি বলে ঠিক নেই। তবে এটা বুঝা যায় যে তারা সুষ্ঠ নির্বাচন চায় না।

সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ এখনো লুটের টাকা দিয়ে ঘালা পানিতে শিকার করতে পারে। আমি সবাইকে হুশিয়ার করে দিতে চাই সবাই সচেতন থাকবেন, যাতে এই উদ্দেশ্য হাসিল না হয়।

সাবেক এই মন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধে যারা আলবদর রাজাকার বাহিনী গড়ে পাকিস্তানের পক্ষে কাজ করেছে, তারা আজ একেক সময় একেক কথা বলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, তাহসিনা রুশদীর লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক চৌধুরী, ডা. সাখাওয়াত হোসেন জীবন, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ