Skip to main content

, ,

নির্বাচন ছাড়াই একদল লোক ক্ষমতায় থাকতে চাচ্ছে: মির্জা আব্বাস

দ্য সিলেট প্রতিবেদন |

ছবি: সংগৃহীত।

একদল লোক নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেটে একটি অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

মির্জা আবাবস বলেন, ‘আমরা গণতন্ত্রের এবং ভোটাধিকারের জন্য ১৭ বছরের আন্দোলন করেছি। হাসিনা চলে গেছে। কিন্তু তার দোসররা এখনও দেশ ছাড়ে নাই। তারা এখনও ষড়যন্ত্র করছে। প্রশাসনের বিভিন্ন স্থরে শেখ হাসিনার লোকেরা এখনও রয়ে গেছে। তারা চাচ্ছে না বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, দেশে গণতন্ত্র ফিরুক। আর আরেক শ্রেণির লোক আছে, ক্ষমতায় বসে তারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে। নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকতে চাইছে।’

সবেক এই মন্ত্রী বলেন, সরকারের অনেক আমলারা যা বলছে, তাতে নির্বাচন করতে পারবে বলে মনে হয় না। বাংলাদেশের জনগন গত ১৭ বছর যেভাবে আন্দোলন করেছে, প্রয়োজনে ভোটের অধিকারের জন্য আবার আন্দোলন নামবে। জনগনকে সাথে নিয়ে বিএনপি নির্বাচন আদায় করে ছাড়বে।

খালেদা জিয়ার অসুস্থতার জন্যও আওয়ামী লীগ সরকারকে দায়ী করে মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। তাকে হত্যা করার উদ্দেশে এই মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিলো। অনেকেই বলে ফুড পয়েজনিং করে অসুস্থ করা হয়। এমনকি চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হয়নি।

পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এখন একেক রাজনৈতিক দল একেক কথা বলছে। কেউ কেউ বলছে- পিআর পদ্ধতিতে নির্বাচন হবে।এই নাম (পিআর) বাংলাদেশের লোক কখনো শুনে নাই। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যে পদ্ধতিতে নির্বাচনে অভ্যস্ত সেই পদ্ধতিতেই নির্বাচন হবে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সিলেটে নগরের একটি কনভেনশন হলে দোয়া মাহফিল ও আলোচনা সভায় আয়োজন করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ