Skip to main content

, ,

যুদ্ধবিরতি এখনো হয়নি, হামলা বন্ধের সিদ্ধান্তও হয়নি: আরাঘচি

দ্য সিলেট ডেস্ক:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। পোস্টে তিনি লিখেছেন ইসরায়েল যদি তাদের ‘অবৈধ হামলা বন্ধ করে’ তাহলে ‘ইরানেরও হামলা চালিয়ে নেওয়ার আর কোনো ইচ্ছা নেই’।

তিনি ইরানি সময় মঙ্গলবার (২৪ জুন) ভোর ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। আরাঘচি জানিয়েছেন, এ সময়ের মধ্যে হামলা বন্ধ করতে হবে। যদিও এ সময় ইতিমধ্যে পার হয়ে গেছে।

তিনি বলেছেন, “ইরান যেমনটা বারবার স্পষ্ট করেছে : ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, ইরান করেনি। এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি এবং হামলা বন্ধের সিদ্ধান্ত হয়নি। কিন্তু যদি বেধে দেওয়া সময়ের (ভোর ৪টার) মধ্যে ইসরায়েল হামলা বন্ধ করে, তাহলে তেহরানের আর যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই। সামরিক হামলা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।”

সূত্র: বিবিসি

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ