Skip to main content

, ,

কিনব্রিজের উপর পড়েছিল বৃদ্ধের মৃতদেহ

দ্য সিলেট প্রতিবেদন:

ছবি: সংগ্রহ।

সিলেট নগরীর কিনব্রিজ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটেছে।

সিলেটের কোতোয়ালি থানার পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১ টার দিকে কিনব্রিজে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান ওই ব্যক্তি। পরে আশপাশের লোকজন জরুরী সেবা ৯৯৯- এ কল দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক জানান, এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, কাজ চলছে। পিবিআই চেষ্টা চালিয়ে যাচ্ছে তার পরিচয় জানার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে লোকটি মারা গেছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ