Skip to main content

দৈনিক তালাশ টিম ২৪

, ,

আসামে বিদেশি শনাক্ত হলেই পাঠানো হবে বাংলাদেশে

দ্য সিলেট ডেস্ক |

ছবি: সংগৃহীত।

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা আসামের আইনসভায় ঘোষণা দিয়েছেন, এখন থেকে রাজ্যে যাকেই বিদেশি হিসেবে শনাক্ত করা হবে তাকে বাংলাদেশে পুশ ইন করা হবে। এক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়ার প্রয়োজন পড়বে না। রাজ্যের ডিসিরাই এটি করতে পারবেন। আইনে ডিসিদের সেই ক্ষমতা দেওয়া আছে।

এ ক্ষেত্রে ১৯৫০ সালের একটি আইন ফিরিয়ে আনা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, সুপ্রিম কোর্ট রাজ্যকে এই ক্ষমতা দিয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, ডিসিদের সিদ্ধান্ত ছাড়াও আসামের ফরেনার ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের বিদেশি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তাদেরও বাংলাদেশে পুশ ইন করা হবে। গত কয়েক সপ্তাহে ফরেনার ট্রাইব্যুনালের দেওয়া আদেশের পর প্রায় ৩৫০ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে।

সোমবার (৯ জুন) রাজ্যের আইনসভায় আসামের মুখ্যমন্ত্রী ২০২৪ সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ের বিষয়টি উত্থাপন করেন।

হিমান্ত বিশ্ব শর্মা বলেছেন, আদালত রায় দেন ১৯৫০ সালের পুশ ইন আইনও বৈধ। অর্থাৎ ডিসিরা চাইলে যে কাউকে পুশ ইন করতে পারবেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ