Skip to main content

, ,

দেশ ছাড়লেন শেখ হাসিনার চাচা

দ্য সিলেট ডেস্ক |

ছবি: সংগৃহীত।

টাকা পাচার ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনার চাচা শেখ কবির হোসেন বিদেশে গেলেন। গতকাল রোববার সকালে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

শেখ কবিরের দেশত‍্যাগের বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (ইমিগ্রেশন) মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে বলেন, রোববার সকালে একটি ফ্লাইটে তিনি দেশের বাইরে গেছেন। এর বেশি তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, ক্ষমতার প্রভাবে গুরুত্বপূর্ণ ২৩ প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষপদে ছিলেন শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন। এসব প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যে রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত একাধিক বিমা কোম্পানি, সেবা খাতের সরকারি ও বেসরকারি কোম্পানি, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ