দ্য সিলেট ডেস্ক :

ছেলের জীবন বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) দুপুর ১টার দিকে সুনামগঞ্জের পুরানঘাট পশ্চিম পাড়া গ্রামে মাহারাম নদীতে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহতের নাম নয়ন মনি (২৮)। তিনি একই গ্রামের মতিউর রহমানের স্ত্রী।
জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে শিশু তায়েব হোসেনকে নিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন নয়ন মনি। ছোট্ট শিশু তায়েব হোসেনকে কোলে নিয়ে স্থানীয় মাহারাম নদীর পাড় হওয়ার সময় শিশুটি তার (মায়ের) কোল থেকে লাফ দিয়ে হঠাৎ পানিতে পড়ে যায়। এ সময় মা শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। পরে শিশুকে উদ্ধার করে নৌকায় উঠানোর সময় হাত পিছলে মা পানিতে তলিয়ে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে নয়ন মনিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা দেন।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুক মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


