Skip to main content

, ,

মেসি ফেরার ম্যাচে জয় পেলো আর্জেন্টিনা

দ্য সিলেট ডেস্ক |

সংগৃহীত।

বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও মেসিকে দ্বিতীয়ার্ধে মাঠে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। চিলিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের অদম্য যাত্রা ধরে রাখলো আলবিসেলেস্তারা। ম্যাচর ১৬ মিনিটে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন হুলিয়ান আলভারেজ।

ব্রাজিল ও উরুগুয়েকে হারিয়ে আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে মেসির আর্জেন্টিনা। এখন বাছাইপর্বে যে বাকি ম্যাচগুলো আছে, সেগুলো শুধুই আনুষ্ঠানিকতার।

ম্যাচের ৫৭তম মিনিটে মেসিকে মাঠে নামান স্কালোনি। নিকো পাজের পরিবর্তে মাঠে নামেন এই আর্জেন্টাইন তারকা। তার আগেই অবশ্য জয়সূচক গোলটি করে ফেলে আর্জেন্টিনা।

শেষদিকে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠেছিল চিলি। বেশ কিছু দারুণ শট নিয়েছিল চিলি। তবে আর্জেন্টিনার গোল পোস্টে অতন্ত্রপ্রহরী এমিলিয়ানো মার্টিনেজ ছিলেন। অসাধারণ দক্ষতায় তিনি আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিয়েছিলেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ