Skip to main content

, ,

নুসরাত ফারিয়া গুরুতর অসুস্থ, আছেন নিবিড় পর্যবেক্ষণে

দ্য সিলেট ডেস্ক ||

সংগৃহীত ছবি।

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এমনকি ফোন ব্যবহার থেকেও বিরত রয়েছেন এই আলোচিত নায়িকা।

শুক্রবার বেসরকারি একটি টেলিভিশনে পাঠানো এক বিবৃতিতে ফারিয়া বলেন, ‘আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, ইন্টারভিউ নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি।’

নায়িকা জানান, চিকিৎসকের পরামর্শে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখা হয়েছে, যার ফলে কারো সঙ্গে কথা বলতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।

নুসরাত ফারিয়া আরও বলেন, ‘গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।’

প্রসঙ্গত, ১৮ মে নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তবে কয়েকদিন পর তিনি জামিনে মুক্তি পান।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ