Skip to main content

, ,

মাধবপুরে ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা মাসুদ গ্রে ফ তা র

দ্য সিলেট ডেস্ক ||

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানকে আটক করেছে যৌথবাহিনী।

গতকাল দিবাগত বৃহস্পতিবার রাত আটটার দিকে শাহজিবাজার সেনা ক্যাম্পের সদস্যরা জগদীশপুর বাজার থেকে তাকে আটক করে। পরে রাতেই তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মাসুদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে তাকে আটক করে।

ওসি জানিয়েছেন, জুলাই-আগস্টের মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার (১৬ মে) তাকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ