Skip to main content

, ,

সিলেট নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ নি হ ত

দ্য সিলেট প্রতিবেদক :

Getty Images

সিলেটের কুমারগাঁও এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম মো. জামিল আহমেদ (২০)। তিনি ওই এলাকায় লুৎফুন্নেসা হলে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। জামিল আহমেদ জালালাবাদ থানার পূর্ব কালারুকা এলাকার গরিব উল্লাহর ছেলে।

শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুশফিকুর রহমান জানান, কুমারগাঁও লুৎফুন্নেসা হলে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন জামিল। দুপুরে হলের রুমে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। আহত জামিলকে মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ